1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বানারীপাড়ায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ ভাসছিল খালে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বানারীপাড়ায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ ভাসছিল খালে

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় নিখোঁজের একদিন পরে উপজেলার আউয়ার দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ইয়াসিনের (১৫) ভাসমান মরদেহ খাল থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

ইয়াসিন উপজেলার তালাপ্রসাদ গ্রামের মাওলানা সিরাজুল ইসলামের ছেলে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজারের উত্তর পাশে কবির মোল্লার স্বমিল সংলগ্ন খালে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যমে ইয়াসিনের পরিচয় শনাক্ত করে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর থেকে আউয়ার দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ইয়াসিন নিখোঁজ ছিল।
ইয়াসিন কোরআন শরীফের ২৪ পারা হেফজ সম্পন্ন করেছে। তার মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বানারীপাড়া থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) মোমিন উদ্দিন জানান,

ইয়াসিনের মৃত্যুরহস্য উদঘাটনের জন্য মরদেহ ময়না তদন্তে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71