1. admin@timesnews71.com : অ্যাডমিন :
গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন

গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
    টাইমসনিউজ ডেস্ক

    চলতি বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিহত পুলিশ সদস্যদের তালিকা আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো হয়েছে। পুলিশ সদস্যদের নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি এড়াতে পুলিশ সদর দপ্তর তালিকাটি প্রকাশ করে।

    তালিকায় ৪৪ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে। তালিকায় নিহতদের নাম, পদের নাম, মৃত্যুর তারিখ, সংযুক্ত ইউনিটের নাম এবং ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে।


    তালিকা প্রকাশ করে সদর দপ্তর থেকে বলা হয়, ‘আমরা লক্ষ্য করেছি যে, কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছেন। তাই গণঅভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা প্রকাশ করা হলো।’

    পুলিশ সদর দপ্তর আরও জানায়, পুলিশ বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যে সকল অফিসার বা কনস্টেবল প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হয় তাঁদের তালিকা রক্ষণাবেক্ষণ করে। যদি কেউ দাবি করেন, গণঅভ্যুত্থানে এই তালিকার বাইরেও পুলিশ নিহতের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানানো হচ্ছে।

    Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71