1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সরকারীভাবে ২ বছরে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সরকারীভাবে ২ বছরে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

সরকারিভাবে আগামী দুই বছরের মধ্যে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া। বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক যুব দিবস’ উপলক্ষে দেশের ৬৪ জেলায় ৬৪টি খাল পরিস্কার করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আগামী প্রজন্মকে সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেয়াসহ সর্বস্তরের জনতার মাঝে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবার জাতীয় যুব দিবস উদযাপন করা হবে।

৩৫ প্রত্যাশী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ
আসিফ মাহমুদ বলেন, শিক্ষার্থীরা পার্ট টাইম হিসেবে প্রতিদিন চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে পারবেন। ৭০০ ছাত্রকে নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ৩০০-৪০০ জন নেয়া হবে।

তিনি বলেন, ফুল টাইম নিলে সরকারের অর্থ বেশি লাগবে। পার্ট টাইম হিসেবে নিলে শিক্ষার্থীদেররও আয়ের ব্যবস্থা হলো। বিশ্বের উন্নত অনেক দেশেই শিক্ষার্থীদের সরকারি বিভিন্ন কাজে সুযোগ দেয়া হয় বলেও জানান উপদেষ্টা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71