1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আমেরিকা বিশ্বে কতটা শক্তিশালী তা নিয়ে প্রশ্ন উঠছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

আমেরিকা বিশ্বে কতটা শক্তিশালী তা নিয়ে প্রশ্ন উঠছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। বর্তমান বাস্তবতায় আমেরিকার বিশ্বে এখন কতটা শক্তিশালী দেশ তা নিয়েও প্রশ্ন উঠছে।

আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এক্স পোস্ট তাদের অভ্যন্তরীণ বিষয়। লবিস্ট নিয়োগ দিয়ে হয়তো এ ধরনের পোস্ট করানো হয়েছে ।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দেশটিতে যে প্রেসিডেন্ট আসুক তাতে পররাষ্ট্র নীতিতে খুব বেশি পরিবর্তন হয় না। তবে লবিস্ট নিয়োগ করে কিছুটা প্রভাব বিস্তার করানো যায়।

শফিকুল আলম বলেন, মানুষ যদি দাঁড়ায় বা গণঅভ্যুত্থানে করে তাহলে কোনো শক্তিই কিছু করতে পারে না। এসময় বর্তমান বাস্তবতায় আমেরিকার বিশ্বে এখন কতটা শক্তিশালী দেশ সে প্রশ্ন ও উঠছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রয়েছে বলেও অনুষ্ঠানে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71