1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সমাজকল্যাণ উপদেষ্টার সাথে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সমাজকল্যাণ উপদেষ্টার সাথে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদের সাথে আজ মন্ত্রণালয়ের অফিস কক্ষে এশীয় উন্নয়ন ব্যাংক, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর Hoe Yun Jeong এর নেতৃত্বে প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে উপদেষ্টা সামাজিক সুরক্ষা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের সুযোগ অন্বেষণের ওপর জোর দিয়ে বলেন, বাংলাদেশের পিছিয়ে পড়া এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এবং মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য পরিকল্পনা ও কাঠামো তৈরি করা হচ্ছে।

এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিবির চলমান সামাজিক সুরক্ষা প্রোগ্রাম এবং ঢাকা ও সিলেটে হিজড়া (ট্রান্সজেন্ডার) জনসংখ্যার জন্য পরিষেবাগুলোকে সমর্থন করার জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেন।
কান্ট্রি ডিরেক্টর মন্ত্রণালয়ের চলমান ৬টি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা করেন এবং বিশেষ করে আসন্ন প্রকল্প ও টেকনিক্যাল এসিট্যান্ট কাজের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71