1. admin@timesnews71.com : অ্যাডমিন :
৫ আগস্ট থানা ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মধুখালীতে আওয়ামীলীগ নেতাসহ গ্রেফতার-২ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

৫ আগস্ট থানা ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মধুখালীতে আওয়ামীলীগ নেতাসহ গ্রেফতার-২

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

৫ আগস্ট মধুখালী থানা ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামীলীগ নেতা ও সাবেক  মধুখালী পৌর কাউন্সিলর এসএস আলমগীর হোসেনসহ গ্রেফতার-২।

৬ নভেম্বর ২০২৪খ্রি.বুধবার মধুখালী থানার মামলা নং৭ তারিখ ১৭ আগস্ট  ২০২৪খ্রি.মামলার নথি থেকে জানা যায়  ৫ আগস্ট ২০২৪খ্রি,তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় সমগ্র বাংলাদেশে কোটা সংস্কার বৈষম্য বিরোধি ছাত্র  আন্দোলনে ছাত্রদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল সমুহ দেশের বিভিন্ন জায়গায়  বিজয় মিছিল করে। প্রতিটি সরকারী গুরুত্বপূর্ন ভবনসহ থানায় হামলা করে পুলিশের অবকাঠামো ভাংচুর ও অগ্নিসংযোগ এবং পুলিশ দস্যদের মারপিট করে মৃত্যু ঘটায়।  তারই ধারাবাহিকতায় উপজেলার ৮/৯শজন দুষ্কৃতিকারীগন মিছিল করতে করতে ৫ আগস্ট ২০২৪খ্রি. বিকেল ৫টায় মধুখালী থানার গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে থানায় রক্ষিত যানবাহনে অগ্নিসংযোগ মুল্যবান জিনিসপত্র ভাংচুরও পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীগন। 

৫ নভেম্বর রাতে আওয়ামীলীগ নেতা ও সাবেক মধুখালী পৌর কাউন্সিলর এসএম  আলমগীর হোসেনের পৌর সভার পূর্ব গাড়াখোলা নিজ বাড়ী থেকে এবং অপর আসামী মোঃ আয়নাল হক বাবুর্চীকে পূর্ব গাড়াখোলা আশ্রায়ন থেকে গ্রেফতার করে পুলিশ।

 ৫ নভেম্বর ২০২৪খ্রিঃ  মঙ্গলবার আসামীদের  কোর্টে সপর্দ করা হয়েছে। 

এ বিষয়ে  মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নুরুজ্জামান আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এসআই মোঃ লিয়াকত হোসেনের কাছে তার মোবাইলে আসামীদের অধিকতর জিজ্ঞাসাবাদের আবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান আবেদন করেছি। আগামী ১০ নভেম্বর ২০২৪খ্রি. রোববার  আবেদনের উপর শোনানী হবে। ঐদিন  জানা যাবে জিজ্ঞাসাবাদের বিষয়টি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71