1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাংলাদেশ-ভারত সেনাপ্রধানের ভার্চুয়াল বৈঠক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

বাংলাদেশ-ভারত সেনাপ্রধানের ভার্চুয়াল বৈঠক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ভার্চুয়াল বৈঠক করছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট’ বিষয়সহ ‘প্রতিরক্ষা সহযোগিতা’ নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (০৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বৈঠকটি নিয়ে ভারতীয় সেনাবাহিনীর এডিজি পিআই (অ্যাডিশনাল ডিরেক্টরেট জেনারেল অব পাবলিক ইনফরমেশন) এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান ও জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ভিডিও কলের ছবি দিয়ে ভারতীয় সেনাবাহিনীর এডিজি পিআই (অ্যাডিশনাল ডাইরেক্টরেট জেনারেল অব পাবলিক ইনফরমেশন) এর এক্স হ্যান্ডেলে বলা হয়, তারা দুজন ‘ভিডিও টেলি কলে’ নিজেদের মধ্যে কথা বলেছেন। তারা ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট’ বিষয়সহ দ্বিপক্ষীয় ‘প্রতিরক্ষা সহযোগিতা’ নিয়ে আলোচনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71