1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নবাবগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী মাদকসহ গ্রেফতার। | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

নবাবগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী মাদকসহ গ্রেফতার।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

আমিনুর রহমান নবাবগন্জ প্রতিনিধি

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মমিনুল ইসলাম এর নেতৃত্বে নবাবগঞ্জ থানায় কর্মরত এসআই লুৎফর রহমান ও ফোর্সদের সহায়তায় ০৭/১১/২০২৪ খ্রিঃ তারিখ নবাবগঞ্জ থানা এলকায় বিশেষ অভিযান পরিচালনা করে কৈলাইল ইউনিয়নের দৌলতপুর সাকিনস্থ এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ হাফিজ উল্লাহ (৪০),২। মোঃ মোস্তাক আহাম্মদ (৫০), ৩। শ্যামচান করাতি (৫৫), ও ৪। মোঃ ইকবাল (৩৬) ’দের গ্রেফতার এবং তাদের নিকট হতে ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে। থানা পুলিশ কর্তৃক নিয়মিত মাদক বিরোধী অভিযান চলমান আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71