1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে শনিবার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে শনিবার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪

টাইমসনিউজ৭১ডেস্ক

সারা দেশে ৬ থেকে ৫৯ মাস বয়সি প্রায় সোয়া দুই কোটি (২ কোটি ২২ লাখ) শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার।

৬ থেকে ১১ মাস বয়সি প্রায় ২৭ লাখ শিশুকে একটি নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে লাল রংয়ের একটি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে।

দিনব্যাপী এ কার্যক্রমে সারা দেশে ৪০ হাজার স্বাস্থ্যকর্মী ও দুই লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। এদিন ৬ থেকে ৫৯ মাস বয়সি সুস্থ শিশুর অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে থাকার আহবান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

 

বৃহস্পতিবার রাজধানীর স্বাস্থ্য অধিদফতরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২০২৪ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম এ কথা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশে প্রায় এক লাখ ২০ হাজার কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কথা কিন্তু এবার ঘূর্ণিঝড় রিমালের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় উপকূলীয় এলাকার প্রায় এক হাজার ২২৪ কেন্দ্রে নির্দিষ্ট সময়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে না। পুনর্বাসন সমস্যা সমাধান হলে সেখানে পরবর্তী খুব দ্রুত সময়ে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম বলেন, জুনের ১ থেকে আমাদের সারা দেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে। উপকূলের যেসব এলাকায় বন্যা আক্রান্ত হয়েছে সেখানে অবস্থা ভালো হলে তাদের এ ক্যাপসুল দ্রুতই খাওয়ানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71