1. admin@timesnews71.com : অ্যাডমিন :
গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৭ শ্রমিক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৭ শ্রমিক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাস্তায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- জয়, মো. জাহাঙ্গীর আলম, মো. সুলতান, রাজু, মিজান, মো. শাহজালাল ও রিপন।

রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তার কল বসানোর কাজ করছিলেন শ্রমিকরা।

তখন সেখানে ঝাঁলাইয়ের কাজ করতে গেলে পাশে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে সাত শ্রমিক দগ্ধ হন। দগ্ধদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তবে কার কত শতাংশ পুড়ে গেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, কাঁচপুর থেকে সাতজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71