1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শ্রমিকদের বকেয়া পরিশোধ না করলে প্রয়োজনে প্রশাসক নিয়োগ-শ্রম উপদেস্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করলে প্রয়োজনে প্রশাসক নিয়োগ-শ্রম উপদেস্টা

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে চলমান শ্রমিক অসন্তোষের যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছেন সদ্য দায়িত্ব পাওয়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বলেছেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করলে প্রয়োজনে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। মঙ্গলবার (১২ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শ্রমিকদের রাস্তাঘাট অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ তৈরি না করে নিজ নিজ কর্মস্থলে যোগদানের আহ্বান জানান উপদেষ্টা। বলেন, আমাদের ওপর ভরসা রাখুন। আমরা আপনাদের কষ্ট অনুভব করছি। আপনাদের নায্য পাওনা আপনারা অবশ্যই পাবেন।

মালিক পক্ষকে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা সঠিকভাবে পরিশোধের আহ্বান জানিয়ে এম সাখাওয়াত হোসেন আরও বলেন, শ্রমিক ভাই-বোনদের বকেয়া পাওনা অবশ্যই পরিশোধ করতে হবে। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আপনাদের কারখানা চলে, দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। সব কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করতে হবে। এর ব্যত্যয়ের কোনো সুযোগ নেই।

কেউ মজুরি বোর্ড বাস্তবায়ন না করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা বলেন, মালিকপক্ষের সমস্যা পেলে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। দেশকে সচল রাখতে হবে। তবে রাস্তাঘাট অবরোধ করে জনগণকে কষ্ট দেওয়ারও সুযোগ নেই।

শ্রমিক অসন্তোষের কারণ অনুসন্ধান করা ও তা নিরসনে ক্লাস্টার ভিত্তিতে কমিটি গঠনের নির্দেশনা দেন উপদেষ্টা সাখাওয়াত। তিনি বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া, সাভারসহ কারখানা অধ্যুষিত এলাকাগুলোতে ক্লাস্টার ভিত্তিতে কমিটি গঠন করতে হবে। ওই কমিটি মালিকপক্ষকে সার্বক্ষণিক মনিটরিং করবে। তারা বেতন-ভাতা পরিশোধ করছে কি না, সেটিও নিশ্চিত করবে। শ্রমিক অসন্তোষ কেন হচ্ছে, তা অনুসন্ধান করে সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে। শ্রমিক অসন্তোষ তৈরিতে বহিরাগতদের উসকানি রয়েছে কি, না সেটিও খতিয়ে দেখবে এ কমিটি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71