1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ‘৩১-দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ও নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন।

রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত সেমিনারে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তারেক রহমান। বক্তব্যের শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতা, সম্মানিত কূটনীতিক, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

এ সময় তারেক রহমান বলেন, ‘এমন দেশ গড়তে চাই, যেখানে আর স্বৈরাচার মাথাচাড়া দেবে না। জনগণের হাতেই থাকবে সব ক্ষমতা।’

বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী নিয়েও মিথ্যা তথ্য প্রচারে কোনো হেনস্তা করা হবে না। কেউ পরপর ২ বারের বেশি প্রধানমন্ত্রী যেন হতে না পারে সেটা বাস্তবায়ন করতে চাই।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই।

রাজনীতির মূল উদ্দেশ্য শুধু ক্ষমতা নয় বলেও উল্লেখ করেন তারেক। তিনি বলেন, ‘আজ আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের রাজনৈতিক দর্শনে ভিন্নতা আছে; সেটিই স্বাভাবিক। তবে আমি বিশ্বাস করি, ভিন্ন-ভিন্ন রাজনৈতিক ধারার মাঝেও, বৃহত্তর পরিসরে আমাদের সবার মাঝে একটি বিষয়ে আদর্শিক ঐকমত্য রয়েছে। আর সেই বিষয়টি হলো, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71