1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দুই ছাত্রীর শ্লীলতাহানি মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

দুই ছাত্রীর শ্লীলতাহানি মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪

টাইমসনিউজ৭১ডেস্ক

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নে দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এক ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেন।

গ্রেপ্তার আসামি হুমায়ুন কবীর করিমগঞ্জ উপজেলার নানশ্রী গ্রামের বাসিন্দা। তিনি সদর উপজেলার সতাল এলাকার মাদানিয়া মহিলা কওমি মাদ্রাসার অধ্যক্ষ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাদানিয়া মহিলা কওমি মাদ্রাসার হোস্টেলে বেশ কিছু ছাত্রী অবস্থান করে সেখানে পড়াশোনা করে। হুমায়ুন কবীর (৪৮) বাদীর ১১ বছরের মেয়ে ও একই গ্রামের এক সহপাঠীকে তিন মাস ধরে শারীরিক নির্যাতন ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।

গত বুধবার রাত ৮টার দিকে অধ্যক্ষ ওই দুই ছাত্রীকে তাঁর অফিস কক্ষে নিয়ে দরজা বন্ধ করে শ্লীলতাহানি করেন। এ সময় তারা চিৎকার করলে অধ্যক্ষ তাদের গলা চেপে ধরেন। এক পর্যায়ে মেয়ে দুটি কৌশলে বের হয়ে রাতেই বাড়ি গিয়ে বাদীকে ঘটনা জানায়।

বাদী বুধবার গভীর রাতে সদর থানায় গিয়ে অধ্যক্ষকে একমাত্র আসামি করে মামলা করেন। বৃহস্পতিবার ভোরে পুলিশ মাদ্রাসার কাছ থেকে অধ্যক্ষ হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতে পাঠালে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71