1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জনকল্যাণমুখী কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না- উপদেষ্টা আসিফ মাহমুদ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জনকল্যাণমুখী কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না- উপদেষ্টা আসিফ মাহমুদ

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন, জনকল্যাণমূলক কাজে সরকারি কর্মকর্তাদের আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না।

আজ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের তিন মাস পূর্তি উপলক্ষ্যে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে এক আলোচনা সভায় উপদেষ্টা এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারীর দোসরদের বের করে দক্ষ লোকদের নিয়োগ দেওয়ার কাজ করা হচ্ছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে পলিটিক্যাল ডেমোগ্রাফির পরিবর্তন হয়েছে। দেশের একটা বড় জনগোষ্ঠী দেশ গঠনের জন্য, রাষ্ট্র কাঠামোতে বৈষম্য বিলোপের জন্য জীবন দিয়েছে। দেশের মানুষ এখন রাজনৈতিকভাবে সচেতন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল বিরোধিতা করছে। যেগুলো গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল সে সকল বিষয়ে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে। রাজনৈতিক দলগুলো জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে।

রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, প্রতিটি রাজনৈতিক দলকে চব্বিশের গণঅভ্যুত্থানকে ধারণ করতে হবে। তিনি বলেন, এই চব্বিশের প্রজন্মকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে গুরুত্ব দিতে হবে এবং সরকারের সংস্কার কাজে সকলকে অংশগ্রহণ করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71