1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নেতানিয়াহুকে গ্রেপ্তারের নির্দেশ আইসিসির | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নেতানিয়াহুকে গ্রেপ্তারের নির্দেশ আইসিসির

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিসি)। পাশাপাশি হেগভিত্তিক আদালতটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ গ্রেপ্তারি পরোয়ানা জারির কারণে নেতানিয়াহু এবং গ্যালান্ট বিদেশে ভ্রমণ করলে গ্রেপ্তারের ঝুঁকিতে থাকবে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের হাতে নিহত হয়েছেন মোহাম্মদ দেইফ।

আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান গত মে মাসে নেতানিয়াহুকে গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ জানিয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, নেতানিয়াহু এবং গ্যালান্ট গাজায় দুর্ভিক্ষ সৃষ্টির জন্য দায়ী।

এদিকে বৃহস্পতিবার আদালত জানিয়েছেন, দেইফ মানবতাবিরোধী অপরাধ এবং হত্যা, নির্যাতন, ধর্ষণ এবং জিম্মি করাসহ যুদ্ধাপরাধের জন্য দায়ী।

মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে সংঘটিত নৃশংসতার জন্য ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য রাশিয়ান কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানালেও নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে পরোয়ানা জারির নিন্দা জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71