1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিনিয়োগ ও বাণিজ্য প্রসারে পর্যটনের অবদান অপরিসীম-- এ এফ হাসান আরিফ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

বিনিয়োগ ও বাণিজ্য প্রসারে পর্যটনের অবদান অপরিসীম– এ এফ হাসান আরিফ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, অপার সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের বিনিয়োগ, কর্মসংস্থান ও বাণিজ্য প্রসারে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন অপরিহার্য। এ লক্ষ্যে সরকার নতুন নতুন পর্যটন গন্তব্য আবিষ্কার ও দেশি-বিদেশি বিনিয়োগকে প্রাধান্য দিচ্ছে। তিনি বলেন, মানুষের সাথে যোগাযোগের মাধ্যমে পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বিভিন্ন মেলা অনুঘটকের ভূমিকা পালন করে।

উপদেষ্টা আজ ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান ‘এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ পরিদর্শন শেষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডর স্টলে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ নভেম্বরে শুরু হওয়া ১৭ দিনব্যাপী মেলার পর্দা নামছে আগামীকাল। মেলায় রকমারি পণ্যের পসরা সাজিয়ে ২৮৪টি স্টল ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। দেশীয় স্টলের পাশাপাশি চীন, ভারত, পাকিস্তান, নেপালসহ অনেক দেশ মেলায় অংশ নিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71