1. admin@timesnews71.com : অ্যাডমিন :
RAB পরিচয়ে দোহারের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, আটক ৫, কোটি টাকার স্বর্ণ লুটের অভিযোগ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

RAB পরিচয়ে দোহারের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, আটক ৫, কোটি টাকার স্বর্ণ লুটের অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪

আমিনুর রহমান

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি।

র‌্যাব পরিচয়ে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারের সুমন হালদার নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে অপহরণ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় পাঁচজনকে আটক করে পুলিশ। এসময় ওই ব্যবসায়ীর কাছে থাকা ১০০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে পালিয়ে যায় চক্রের সাথে থাকা অন্য সদস্যরা।
শনিবার (১ জুন) সকাল সাতটার দিকে ঢাকার নবাবগঞ্জের ও মানিকগঞ্জের সীমান্তবর্তী জামসা বাজারের কাছে এ ঘটনা ঘটে।

আটকৃতরা হলেন, ফরিদপুরের নগরকান্দার রাধানগর গ্রামের মিরাজুল শেখ (২৮), একই এলাকার মো. সম্রাট (২৮), পাবনার আটঘরিয়ার আমিজুদ্দিন(৫০), মাইক্রোবাসের চালক জানিব উদ্দিন (৬২) ও নগরকান্দার তালমা এলাকার মো. শামিমুজ্জামন (৪৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদের শামিমুজ্জামান জানান, সে র‌্যাব-১ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার।

স্বর্ণ ব্যবসায়ী সুমন হালদার জানান, দোহারের জয়পাড়া বাজারে ‘নির্ঝর অংলকার নিকেতন’ নামে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শনিবার সকাল সাতটার দিকে সিএনজি অটোরিক্সা করে একজনকে সাথে নিয়ে স্বর্ণ বিক্রির উদ্দেশ্যে মানিকগঞ্জের চারিগ্রাম বাজারে রওনা দেন। তারা নবাবগঞ্জের আমতলা সড়ক ছেড়ে জামসা বাজরের কাছাকাছি পৌঁছতেই অতর্কিতভাবে একটি হায়েচ গাড়ী তাদের গতিরোধ করে। র‌্যাব পরিচয়ে সিএনজি চালক সহ আমাদের তিনজনকে হায়েচ গাড়িতে ওঠিয়ে হাত পাঁ ও চোখ-মুখ বেঁধে ফেলে। জামশা বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়ীটি জ্যামে আটকা পড়লে আমি সুযোগ বুঝে ভিতর থেকে চিৎকার করলে স্থানীয় জনতা গাড়ীটি ঘিরে ফেলে। একপর্যায়ে তাদের মারধর করে উত্তেজিত জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশ।

স্বর্ণ ব্যবসায়ী সুমন হালদার বলেন, ঘটনার সময় তার কাছে থাকা প্রায় ১০০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে নিয়ে পালিয়ে যায় ওই চক্রের সাথে থাকা অন্য সদস্যরা। তিনি দাবি করেন, লুট হয়ে যাওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের মধ্যে একজন র‌্যাব সদস্য বলে প্রাথমিকভাবে স্বীকার করে সে। তবে আটককৃতদের বিষয়ে বিস্তারিত জানতে খোঁজ নেয়া হচ্ছে। স্বর্ণ লুটের বিষয়েও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটককৃতদের।

ওসি জানান, আটককৃতদের কাছ থেকে ১টি হায়েচ গাড়ী, র‌্যাব লেখা একটি স্টিকার ও ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71