1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন হবে - শ্রম সচিব | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন হবে – শ্রম সচিব

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

আগামী মার্চ মাসের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

আজ সচিবালয়ে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি কেলি এম ফা রোদ্রিগেজের নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠকে শ্রম আইন যুগোপযোগী করা, শ্রমিকের ইউনিয়ন করার সুযোগ দেওয়া, ন্যূনতম মজুরি নিশ্চিত করা, শ্রমিকের মানবাধিকার নিশ্চিত করা এবং কর্ম পরিবেশ যথাযথ করাসহ ১১ দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। শ্রমিকদের নামে যে মামলা হয়েছে তা স্বাধীনভাবে তদন্ত করার কথাও বলেন তারা।

এসব বিষয়ে সরকার নীতিগতভাবে একমত বলে জানান শ্রম সচিব। অসন্তোষ চলা কারখানাগুলো পরিচালনায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
এই এইচ এম সফিকুজ্জামান জানান, ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করাসহ শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিক, মালিক ও সরকারের সম্মিলিত উদ্যোগে দেয়া ১৮ দফার প্রশংসা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। সেইসাথে মার্কিন দাবি মেনে নিলে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকসহ বাংলাদেশি পণ্যের রফতানি বাড়বে।

এ সময় বন্ধ হতে যাওয়া বাংলাদেশের পোশাক কারখানাগুলো প্রয়োজনে বিদেশি ব্র্যান্ড-বায়ারদের পরিচালনার দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন শ্রম সচিব। এছাড়া বেক্সিমকো গ্রুপের শ্রম অসন্তোষ নিরসনে বকেয়া বেতন পরিশোধে শ্রম ও কর্মসংস্থান এবং অর্থ মন্ত্রণালয়ের দেয়া ঋণের টাকা আজকেই তারা পেয়ে যাবেন বলেও জানান এই এইচ এম সফিকুজ্জামান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71