1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সমাজসেবা অধিদপ্তরের ইন্টিগ্রেটেড সোশ্যাল প্রটেকশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (আইএসপি এমআইএস)-এর শুভ উদ্বোধন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

সমাজসেবা অধিদপ্তরের ইন্টিগ্রেটেড সোশ্যাল প্রটেকশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (আইএসপি এমআইএস)-এর শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৪ তারিখ “The Forest Lounge, House 54, Road 10/A, Satmasjid Road, 1209” ভেন্যুতে ক্যাশ ট্রান্সফার মর্ডানাইজেশন (সিটিএম) প্রকল্প, সমাজসেবা অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এমআইএস এর “Go-Live” বিষয়ক কর্মশালায় সমাজসেবা অধিদপ্তরের ইন্টিগ্রেটেড সোশ্যাল প্রটেকশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (আইএসপি এমআইএস)-এর শুভ উদ্বোধন করেন শারমীন এস মুরশিদ, মাননীয় উপদেষ্টা, সমাজকল্যাণ মন্ত্রণালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মত্রণালয়ের সচিব, ড. মোঃ মহিউদ্দিন। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক নার্গিস খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটিএম প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ নাজমুল আহসান সহ সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সোপানের কর্মকর্তাবৃন্দ।

এখানে উল্লেখ্য, সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি; হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ভাতা ও উপবৃত্তি; বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ভাতা ও উপবৃত্তি; অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ভাতা ও উপবৃত্তি; চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এককালীন আর্থিক অনুদানসহ সকল ভাতা এমআইএস-এর মাধ্যমে ডিজিটাল (G2P) পদ্ধতিতে প্রদান করা হচ্ছে। যার ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের ভাতাভোগীরাও এখন বিনা বিড়ম্বনায় ঘরে বসে মোবাইল/এজেন্ট ব্যাংকিং-এর মাধ্যমে প্রতি মাসে ভাতা পাচ্ছেন। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগীর ভাতার অর্থ ডিজিটাল (G2P) পদ্ধতিতে পৌছে দেয়ার লক্ষ্যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই সিটিএম প্রকল্প হতে আর্থিক সহায়তা ও কারিগরি সহযোগিতা দেয়া হচ্ছে।

আজ থেকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা কার্যক্রমকে (G2P) আরও অধিকতর স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ভাতাভোগীর তথ্য ও ভাতা সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে সিটিএম প্রকল্প হতে প্রস্তুতকৃত অত্যাধুনিক নতুন এমআইএস-এর মাধ্যমে ডিজিটাল (G2P) পদ্ধতির কার্যক্রমকে আরোও শক্তিশালীকরণ ও সুরক্ষিত করা হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71