1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আমরা যেন একটি গণমানুষের নতুন বাংলাদেশ তৈরি করতে পারি --মহিলা ও শিশু উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আমরা যেন একটি গণমানুষের নতুন বাংলাদেশ তৈরি করতে পারি –মহিলা ও শিশু উপদেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমরা যেন একটি গণমানুষের নতুন বাংলাদেশ তৈরি করতে পারি সেজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে চাই।

তিনি আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ২০২৪ জুলাই বিপ্লবে নিহত শহীদ পরিবার ও আহত ছাত্র জনতার দীর্ঘমেয়াদী পুনর্বাসন নিশ্চিতকরণের লক্ষ্যে সন্তান ও অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

সম্মেলনে বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ, সুস্বাস্থ্যের বাংলাদেশ সংগঠনের আহবায়ক ডাক্তার কাজী সাইফউদ্দিন, ডাক্তার ইসরাত জাহান এবং শহিদ ও আহত পরিবারের অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন, ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, ছয় দফা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন খুব কাছে থেকে দেখেছি। সেসময় যেভাবে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে আমাদের মুক্তিযোদ্ধারা, ঠিক সেইভাবে  তরুণ যোদ্ধারা সর্বশেষ ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশকে পুনরজন্ম দিয়েছে। এ দেশের মানুষ আবার মুক্তভাবে বাঁচার স্বাধীনতা উপভোগ করতে পেরেছে। জুলাই বিপ্লবে অংশ নিয়ে যারা শহীদ হয়েছেন তারা তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা, পুনর্বাসনে আমাদের দায়িত্ব সীমাহীন। সরকার অগ্রাধিকার ভিত্তিতে তাদের সকল প্রকার সহযোগিতা করবে। এজন্য তিনি নিহত ও আহত অভিভাবকদের  একসাথে বসার আহ্বান জানান।  তিনি বলেন, আমাদের দেশের হাসপাতালে চিকিৎসা সেবা অত্যন্ত নাজুক ,তদুপরি আহতদের সুচিকিৎসার জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি। যারা এখনো চিকিৎসা সেবায় পিছিয়ে আছেন তাদের চিকিৎসা সহযোগিতা অব্যাহত রাখতে এবং পুনর্বাসনের আশ্বাস দেন। এর আগে তিনি শহীদ মিনারে আহতদের সাথে কথা বলেন  এবং তাদের খোঁজখবর নেন। তিনি আহতদের সান্তনা দেন এবং নতুন দিনের স্বপ্ন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71