1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুরে এনজিও ফাউন্ডেশন দিবস পালন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ফরিদপুরে এনজিও ফাউন্ডেশন দিবস পালন

  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

ফরিদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে এনজিও ফাউন্ডেশন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২ ডিসেম্বর) বেলা ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর।

ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সী (এফডিএ)’র প্রতিষ্ঠাতা মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় এনজিও ফাউন্ডেশনের কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন 

বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম (বিএফএফএ)’র নির্বাহী পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন আমরা কাজ করি (একেকে)’র পরিচালক এম এ জলিল, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)’র পরিচালক কাজী আশরাফুল হাসান, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, পথকলি সংস্থার পরিচালক বেলায়েত হোসেন, ব্লাস্টের কো-অডিনেটর এ্যাডভোকেট শিপ্রা গোস্বামী প্রমুখ। সভায় বিভিন্ন এনজিও প্রধান, সুবিধাভোগী ব্যক্তি ছাড়া সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71