1. admin@timesnews71.com : অ্যাডমিন :
চীন আমাদের বন্ধু: ড. ইউনূস | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

চীন আমাদের বন্ধু: ড. ইউনূস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চীন আমাদের বন্ধু। রাস্তা ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণ থেকে শুরু করে সমুদ্রবন্দর পর্যন্ত, তারা বিভিন্নভাবে আমাদের সহায়তা করছে। তিনি আরো বলেন, বাংলাদেশ বেইজিংয়ের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। সম্প্রতি নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন আনোয়ার ইব্রাহিম। আগামী জানুয়ারি থেকে আসিয়ানের সভাপতিত্ব করবে মালয়েশিয়া।

সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে বেশকিছু ধাপ রয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার জন্য একটি সর্বসম্মত প্রস্তাব নিশ্চিত করা।

আসিয়ানের মধ্যে একটি সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে স্বীকৃতি অর্জনের লক্ষ্যে কাজ করছি এবং আমরা আশাবাদী সদস্য রাষ্ট্রগুলো আমাদের সেই প্রচেষ্টাকে সমর্থন করবে।
সাক্ষাৎকারে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ আর কতদিন এই দায়িত্ব বহন করবে? এই সংকট সমাধানে আমাদের একটি সুস্পষ্ট লক্ষ্য ও যৌথ উদ্দেশ্য প্রয়োজন।

রোহিঙ্গাদের জন্য মিয়ানমারে জাতিসংঘ-শাসিত একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে কাজ করছে বাংলাদেশ।

ড. ইউনূস বলেন, এটা হলে রোহিঙ্গা জনগোষ্ঠী নিজ দেশের ক্যাম্পে থাকতে পারবে। মিয়ানমারের পরিস্থিতি স্থিতিশীল হলে তারা নিজ বাড়িতে ফিরে যেতে পারবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71