1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনলো বাংলাদেশ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনলো বাংলাদেশ

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ভারতকে বাদ দিয়ে এই প্রথমবার পাকিস্তানের কাছ থেকে চিনি কিনল বাংলাদেশ। দেশটির কাছ থেকে উচ্চমানের ২৫ হাজার টন চিনি কেনা হয়েছে। এই চিনি চট্টগ্রাম বন্দরে পৌঁছবে আগামী মাসেই। এর আগে ভারতের কাছ থেকেই চিনি কিনতো বাংলাদেশ।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, বাংলাদেশ ২৫ হাজার টন উচ্চমানের চিনি কিনেছে পাকিস্তানের কাছ থেকে। এই চিনি করাচি বন্দর হয়ে আগামী মাসে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে।

পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, বহু বছর পর বাংলাদেশে নিজেদের উৎপাদিত বিপুল পরিমাণ চিনি পাঠাচ্ছে পাকিস্তান চিনি শিল্প। এর আগে বাংলাদেশ চিনি আমদানি করে আসছিল ভারত থেকে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অনুমোদন দেওয়ার পর চলতি বছর ৬ লাখ টন চিনি রপ্তানির উদ্যোগ নিয়েছে পাকিস্তানের চিনি শিল্প।

পাকিস্তান এবার এশিয়ার দেশগুলোতে ৭০ হাজার টন চিনি পাঠাচ্ছে। বাংলাদেশ ছাড়াও পাকিস্তানের চিনি শিল্প থেকে ৫০ হাজার টন চিনি কিনেছে থাইল্যান্ড। উজবেকিস্তান, তুর্কিমেনিস্তান, তাজিখস্তান ও আজারবাইজানেও যাচ্ছে পাকিস্তানের চিনি।

পাকিস্তানের চিনি ব্যবসায়ী সমিতির নেতা মজিদ মালিক জানান, পাকিস্তান থেকে উপসাগরীয় রাষ্ট্র, আরব দেশ এবং আফ্রিকান দেশগুলোও চিনি কেনার চুক্তি করেছে।

আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টনে ৫৩০ মার্কিন ডলার। চিনি রপ্তানি থেকে এবার পাকিস্তান আয় করবে ৪০ থেকে ৫০ কোটি মার্কিন ডলার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71