1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সমুদ্র থেকে তুলে নেওয়া ৭৮ বাংলাদেশির ছবি প্রকাশ করল ভারত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সমুদ্র থেকে তুলে নেওয়া ৭৮ বাংলাদেশির ছবি প্রকাশ করল ভারত

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

সমুদ্র থেকে তুলে নিয়ে যাওয়া ৭৮ বাংলাদেশি জেলে ও নাবিকের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড। ভারতীয় জলসীমায় অননুমোদিত মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে দাবি ভারতের।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) বাংলাদেশি জেলে ও ট্রলারের তিনটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, নৌযানের ডেকের ওপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন।

এসময় নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভারতীয় কোস্টগার্ড সদস্যদের।
অনুমতি ছাড়া ভারতের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়েছে দাবি করে ভারতীয় কোস্টগার্ডের জানিয়েছে, দুটি ট্রলার জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়ার জন্য জাহাজগুলো প্যারাদ্বীপে আনা হয়েছে।

ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক নৌযান দুটি হলো, এফভি লায়লা-২ ও এফবি মেঘনা-৫।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71