1. admin@timesnews71.com : অ্যাডমিন :
‘যাকে 'র' এজেন্ট বলছেন, তাঁকেই সবচে বেশি পাশে পেয়েছি আমরা।‘ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

‘যাকে ‘র’ এজেন্ট বলছেন, তাঁকেই সবচে বেশি পাশে পেয়েছি আমরা।‘

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অপবাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এলজিআরডি এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। এ সময় বিভিন্ন আন্দোলনে আসিফ নজরুলের ভূমিকাও তুলে ধরেন তিনি।

আসিফ মাহমুদ তার পোস্টে লেখেন, ‘যাকে ‘র’ এজেন্ট বলছেন, গত ২০১৯ সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে থেকে তাঁকেই সবচে বেশি পাশে পেয়েছি আমরা।‘

আন্দোলনে অবদান স্বীকার করে তিনি বলেন, ‘এনআরসি, সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসনবিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম, সব সময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসের ১৫-২০টা ছেলে-মেয়ে, আর আসিফ নজরুল স্যার।‘

আর চুপ থাকতে পারেননি জানিয়ে এই উপদেষ্টা লেখেন, ‘সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার। যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় আরকি। এসব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু ‘র’ এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। অবশ্য আপনাদের কন্সপিরেসি থিওরিতে আমাদের আন্দোলনও ‘র’ পরিচালিত ছিল। যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো।’
আহ্বান জানিয়ে উপদেষ্টা আসিফ বলেন, ‘আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, নাহলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভূলুণ্ঠিত হবে। এতটুকুই আহ্বান থাকবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71