1. admin@timesnews71.com : অ্যাডমিন :
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের সদস্যদের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ- জামান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরের কিছু আগে নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্টে এক বক্তব্যে এই কথা বলেন তিনি।

তথ্যমতে, বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ এর আয়োজন করা হয়। কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ- জামান কোর অব ইঞ্জিনিয়ার্সের সব অধিনায়ক ও অন্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

ওই সময় তিনি ওই কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি কোর অব ইঞ্জিনিয়ার্সের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন। দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার্সের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসাও করেন।

ওই সম্মেলনে সেনাবাহিনী ও কোর অব ইঞ্জিনিয়ার্সের সিনিয়র সেনা কর্মকর্তারা এবং সব ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71