1. admin@timesnews71.com : অ্যাডমিন :
উপদেষ্টা নাহিদের বক্তব্য ভূলভাবে প্রকাশের কারনে জনসংযোগ কর্মকর্তা প্রত্যাহার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

উপদেষ্টা নাহিদের বক্তব্য ভূলভাবে প্রকাশের কারনে জনসংযোগ কর্মকর্তা প্রত্যাহার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চেষ্টা করছে, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্য প্রচারের পর মন্ত্রণালয়ের একজন জনসংযোগ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর। তবে কী কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

প্রত্যাহার হওয়া ওই কর্মকর্তার নাম মুহম্মদ জসীম উদ্দিন। এই কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান, তথ্য উপদেষ্টা ওই কথা বলেননি। তিনি অসাবধানতা বশত ভুল বক্তব্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন।

গত বুধবার ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স-জিপিজি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন উপদেষ্টা নাহিদ। এরপর মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই বৈঠকে উপদেষ্টা নাহিদ বলেছেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এ ঘটনার পর দুপুরে লন্ডন থেকে ফিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে,এ ধরনের বক্তব্য সম্পূর্ণ রাজনীতিবিরোধী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71