1. admin@timesnews71.com : অ্যাডমিন :
হাসনাতের রহস্যজনক পোস্ট, কাদের ইঙ্গিত করলেন? | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

হাসনাতের রহস্যজনক পোস্ট, কাদের ইঙ্গিত করলেন?

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এবার তিনি আশঙ্কা প্রকাশ করে দিয়েছেন একটি পোস্ট। তবে সেই মন্তব্য ঠিক কাদের উদ্দেশে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে দেওয়া নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া ওই পোস্টে হাসনাত লিখেছেন, ‘মজলুম যেন আবার জালিম না হয়ে ওঠে’।

পোস্টের সারমর্ম বুঝা না গেলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ওই পোস্টে প্রতিক্রিয়া দেখিয়েছে ১ লাখ ১৬ হাজার মানুষ। মন্তব্য এসেছে প্রায় ৯ হাজার। পোস্টটি শেয়ার হয়েছে ১ হাজার ৭০০ বার।

এদিকে, হাসনাতের ওই পোস্টের কমেন্ট বক্সে এইচ এম আনামুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘সব সময় স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে, সে যেকোনো দলেরই হোক না কেন।’

ইয়াসিন সোহাগ নামের একজন লিখেছেন, ‘মজলুম কখনো জালিম হওয়ার সুযোগ পাবে না, যদি গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করা যায়।’ এ এইচ মাসুম বিল্লাহ লিখেছেন, ‘জালিম তো হতেই হবে, না হলে নতুন করে মজলুমের সৃষ্টি হবে কী করে?

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71