1. admin@timesnews71.com : অ্যাডমিন :
‘ছাত্ররা ২০২৪ সালে বুকের রক্ত দিয়ে স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে’- উপদেষ্টা আদিলুর রহমান খান' | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

‘ছাত্ররা ২০২৪ সালে বুকের রক্ত দিয়ে স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে’- উপদেষ্টা আদিলুর রহমান খান’

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

‘ছাত্ররা ২০২৪ সালে বুকের রক্ত দিয়ে স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে’- উপদেষ্টা আদিলুর রহমান খান’

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ১৯৭১ সালের লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। ছাত্ররা ২০২৪ সালে বুকের রক্ত দিয়ে এই স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে। ২০২৪ এর চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের কাজ করতে হবে। যার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে সত্যিকারের বৈষম্যহীন বাংলাদেশ।

উপদেষ্টা আদিলুর রহমান খান আজ ঢাকায় শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা, স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি ও কর্মচারীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন।

শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা পর্বশেষে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ স্বেচ্ছায় রক্ত দান করেন এবং কর্মচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71