1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কিডনি রোগীর নাটক সাজায় ব্যাংক ডাকাতেরা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কিডনি রোগীর নাটক সাজায় ব্যাংক ডাকাতেরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, তারা একজন কিডনি রোগীকে সহযোগিতার জন্য ব্যাংকে ডাকাতি করে। বৃহস্পতিবার রাতে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ সাঈদ তিন ডাকাতের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ‘তারা কোনো চলচ্চিত্র বা ভিডিও গেমস দেখে ফ্যান্টাসিতে ভুগে এই কাজ ঘটিয়েছে। তারা ১৮ লাখ টাকা ব্যাগে নিয়েছিলো। এই টাকা দিয়ে একজন কিডনি রোগীকে সাহায্য করার কথা জানিয়েছে। সেই সঙ্গে এই টাকা দিয়ে আইফোন কেনার পরিকল্পনা ছিল তাদের। তবে তারা যে রোগীর ঠিকানা দিয়েছেন সেটি যাচাই-বাছাই চলছে। তাদের বক্তব্য আদৌ সত্য কি না তা পুলিশ খতিয়ে দেখছে।’

পরে কিডনি রোগীর বিষয়ে তদন্ত শেষে শুক্রবার পুলিশ জানায়, ‌’চোখ ফেরাতে’ কিডনি রোগীর নাটক সাজায় ডাকাতেরা। তারা এখন স্বীকার করেছেন- শুরুতে কিডনি রোগীকে সহযোগিতার যে তথ্য দিয়েছিলেন তা বানোয়াট ছিল। মূলত ব্যাংক থেকে টাকা লুট করাই তাদের উদ্দেশ্য ছিল।

মূল পরিকল্পনাকারী নিরব, ছক কষেন মাস খানেক ধরে

এ বিষয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম সমকালকে বলেন, কিডনি রোগীর যে বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদ ওরা বলেছিল তার সত্যতা মেলেনি। তারা মাস খানেক ধরে ব্যাংক ডাকাতির ছক কষছিল। ব্যাংক তারা রেকিও করে আসে।

ওসি আরও বলেন, ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী হলেন লিয়ন মোল্লা নিরব। আরাফাত ও সিফাতকে টোপ দিয়ে এই কাজে সে ব্যবহার করেছে। তাদের মোটরসাইকেল ও আইফোন কিনে দেওয়ার কথা ছিল।

জানা গেছে, গ্রেপ্তার নিরব গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমুরিয়া গ্রামের বাসিন্দা কবির মোল্লার ছেলে। নিরব পেশায় একজন গাড়িচালক। অপর দুই কিশোরের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী খালপাড় এলাকায়। তাদের একজন একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী, আরেকজন মাদ্রাসার শিক্ষার্থী।

এদিকে চুলকুটিয়া জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টাকালে গ্রেপ্তার লিয়ন মোল্লা ওরফে নিরব-এর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া একই সময়ে গ্রেপ্তার দুই কিশোরের জবানবন্দি নেওয়া হয়। শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক হিরন কুমার বিশ্বাস তাদের আদালতে হাজির করে। এরপর গ্রেপ্তার লিয়ন মোল্লা ওরফে নিরবের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড এবং দুই কিশোরের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে দুই কিশোরের জবানবন্দি রেকর্ডের অনুমতি দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71