1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে বাস থেকে পড়ে নারী যাত্রীর মৃত্যু | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে বাস থেকে পড়ে নারী যাত্রীর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

মফিজুর রহমান মুবিন,

ফরিদপুরের মধুখালী উপজেলার কাজিররাস্তা মাদ্রাসার সামনে একটি যাত্রীবাহী বাস থেকে নিচে পড়ে এক নারী যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ফরিদপুর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী শারদীয়া পরিবহনের (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো ব ১৪-৬৭৪৭) বাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী শাইরিন (২৫), পিতা মোঃ আঃ কুদ্দুস, গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায়। জানা গেছে, শাইরিন শশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে মাঝকান্দি বাসস্ট্যান্ড থেকে শারদীয়া পরিবহনে উঠেছিলেন। বাসে কোনো সিট খালি না থাকায় তিনি ইঞ্জিন কাভারের উপর বসেছিলেন।

বাসটি কাজিররাস্তা এলাকায় পৌঁছালে হঠাৎ বাসের সামনে দিয়ে একটি শিশু দৌড়ে চলে যায়। চালক জরুরি ব্রেক করলে ভারসাম্য হারিয়ে শাইরিন বাস থেকে নিচে পড়ে যান। এরপর বাসের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

করিমপুর হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মোঃ রইচ উদ্দিন জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাসের চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই দুর্ঘটনার পর এলাকাবাসী নিরাপত্তার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা যাত্রীবাহী বাসের অতিরিক্ত যাত্রী বহন ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71