1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জাহাজে ক্রু মেম্বারদের হত্যাকান্ড ও আহতের ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

জাহাজে ক্রু মেম্বারদের হত্যাকান্ড ও আহতের ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

‘চাঁদপুরের হরিণা ফেরিঘাটের নিকটে সার বোঝাই এমভি আল বাকেরা জাহাজে ক্রু মেম্বারদের গলা কেটে নির্মমভাবে হত্যাকান্ড ও আহতের ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন ও শোক প্রকাশ’

চাঁদপুরের হরিণা ফেরিঘাটের নিকটে সার বোঝাই এমভি আল বাকেরা জাহাজে এক দল জলদস্যু/ডাকাত আক্রমণে ক্রু মেম্বরদের গলা কেটে নির্মমভাবে হত্যাকান্ড ও আহতের ঘটনায় শিল্প মন্ত্রণালয় গভীর শোক প্রকাশ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী করা হচ্ছে।

এমভি আল বাকেরা জাহাজের ক্রু মেম্বরদের হত্যাকান্ডের ঘটনায় শিল্প মন্ত্রণালয় থেকে ৪ (চার) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহবায়ক এবং যুগ্মসচিবকে সদস্য সচিব করা হয়েছে।

এ কমিটিকে সংঘটিত হত্যাকান্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও দায় দায়িত্ব নিরূপণ, অনুরূপ নৌ দুর্ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় নির্ধারণপূর্বক সুস্পষ্ট সুপারিশসহ একটি প্রতিবেদন আগামী ৫ কর্ম দিবসের মধ্যে দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71