1. admin@timesnews71.com : অ্যাডমিন :
‘ইন্টেরিয়র ডেকোরেশন ও বৈদ্যুতিক লাইনের কারণে আগুন দ্রুত ছড়ায়-ডিজি ফায়ার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

‘ইন্টেরিয়র ডেকোরেশন ও বৈদ্যুতিক লাইনের কারণে আগুন দ্রুত ছড়ায়-ডিজি ফায়ার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ছয় ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে সচিবালয়ে লাগা আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেছেন, সচিবালয়ের ভেতরে ইন্টেরিয়র ডেকোরেশন ও বৈদ্যুতিক লাইনের কারণে আগুন দ্রুত ছড়িয়ে যায়।


আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন জাহেদ কামাল। তিনি বলেন, আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে। তবে পুরোপুরি আগুন নেভাতে আরও কিছু সময় লাগবে। তিনি জানান, আগুনে ৭ নম্বর ভবনটির ছয়, সাত, আট, নয়তলা পুড়ে গেছে।

ডিজি বলেন, আগুন নিয়ন্ত্রণে তাদের ১৯ ইউনিট ও ২১১ ফায়ারকর্মী কাজ করেছে। তবে জায়গা সংকটের কারণে ১০ ইউনিট সক্রিয়ভাবে কাজ করতে পেরেছে। এখন ফায়ার সার্ভিস কর্মীরা কক্ষে কক্ষে প্রবেশ করে আগুন নেভানোর চেষ্টা করছে।

মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ছয় ও সাততলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া বেশিরভাগ তলাই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে আমরা মনে করছি, মূলত ইন্টেরিয়র ডেকোরেশন ও বিদ্যুৎ লাইন দিয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এক সাংবাদিক ডিজিকে বলেন, একইসঙ্গে আগুন সচিবালয়ের সাত নম্বর ভবনের পূর্ব, পশ্চিম ও মাঝের অংশে ছড়িয়ে পড়ে। এনিয়ে ডিজি বলেন, আমরা জানতে পেরেছি, তিন জায়গায় একসঙ্গে আগুন দেখা গিয়েছে। এটা অনেক সময় হতে পারে। বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হলে এটা হতে পারে। তবে আমরা এখন এটা কনফার্ম বলব না। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে। যদি শর্ট সার্কিটের বিষয় হয়ে থাকে, একই লাইনে হয়ে থাকে তাহলে এটা হতে পারে।

ডিজি জানান, প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

পানির সংকট ছিল না জানিয়ে ডিজি বলেন, পাশের ওসমানি মিলায়নতন থেকে পানি পেয়েছি। ওয়াসার গাড়ি এসে পানি দিয়ে গেছে। সচিবলায়ের কক্ষগুলো আবদ্ধ ও গ্লাস লাগানো থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71