1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভোটের বয়স ইলেকশন কমিশন ঠিক করবে; এই বিষয়টা তাদের উপর ছেড়ে দিন।” | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ভোটের বয়স ইলেকশন কমিশন ঠিক করবে; এই বিষয়টা তাদের উপর ছেড়ে দিন।”

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

“আপনি যখন বলছেন, তখন দ্যাট বিকামস বাইন্ডিং অন দ্য ইলেকশন কমিশন, যেটা ইলেকশন কমিশন ঠিক করবে; এই বিষয়টা ইলেকশন কমিশনকে ছেড়ে দিন।”

ভোটার হওয়ার ন্যুনতম বয়স কমানো নিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বক্তব্য নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিষয়টি জনমনে ‘বির্তক সৃষ্টি হয়েছে’।

ভোটারের বয়স নির্ধারণের বিষয়টি নির্বাচন কমিশনের উপরে ছেড়ে দেওয়ার আহ্বান রেখেছেন তিনি।

ফখরুল বলেন, “পত্রিকায় দেখলাম, ড. মুহাম্মদ ইউনূস নতুন একটি প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব হচ্ছে, ১৭ বছর ভোটার হওয়ার জন্য ন্যুনতম বয়সসীমা। এখন তা হলে কি করতে হবে? নতুন করে আবার ভোটার তালিকা তৈরি করতে হবে।

আমি মনে করি যে, এই বিষয়টাকে এভাবে না বলে, এই বিষয়ে স্টেক হোল্ডারদের সাথে কথা বলে তারপরে এই বিষয়টা আনতে পারলে ভালো হত, কোনো বির্তকের সৃষ্টি হত না। এখন তো আপনার আরও বেশি করে মানুষ আশাহত হয়ে যাবে যে, এটা করতে গিয়ে আরও সময় যাবে।“

শনিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার আলোচনা সভায় মির্জা ফখরুল কথা বলছিলেন।

ফখরুল বলেন, “কেন জানি না মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে, এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্ব করছে, সেটা সঠিক নয়। বাট এট দ্য সেইম টাইম মানুষের মধ্যে এই আশঙ্কা সৃষ্টি হচ্ছে।

ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে যোগ দিয়ে, ১৭ বছর বয়সীদের ভোটার করার পক্ষে মত দিয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, “তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে। যে যত তরুণ, পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি, এই হল আমার যুক্তি। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেবার জন্য আমি মনে করি ভোটার হবার বয়স ১৭ বছর নির্ধারিত হওয়া উচিত”।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71