1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জয়িতাকে নতুন বছরে নতুন করে সাজিয়ে তুলতে চাই | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জয়িতাকে নতুন বছরে নতুন করে সাজিয়ে তুলতে চাই

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ  বলেছেন,  জয়িতা ফাউন্ডেশনের অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে। জয়িতাকে নতুন বছরে নতুন করে সাজিয়ে তুলতে চাই।

তিনি আজ বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে জয়িতা ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নেরস এর ২৪ তম সভায় সভাপতিত্বে একথা বলেন।

সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. রওশন আরা বেগম, বিভিন্ন মন্ত্রণালয়ের ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জয়িতা ফাউন্ডেশন এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, নারী মুক্তির মহৎ স্বপ্নের নাম জয়িতা। দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে জয়িতা ফাউন্ডেশন নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশের নারী জনগোষ্ঠীর জীবনমান ও আর্থসামাজিক উন্নয়নের ধারা গতিশীল করার লক্ষ্যে জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পে নারী উদ্যোক্তা সমিতির অনুকূলে ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।

তিনি বলেন, জয়িতা ফাউন্ডেশন চলতি ২০২২- ২৩ অর্থবছর হতে বরাদ্দকৃত ৪৯.৯২ কোটি টাকা হতে নারী উদ্যোক্তাদের অনুকূলে ঋণ বিতরণের লক্ষ্যে উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করেছে এবং জয়িতা ফাউন্ডেশনে রেজিস্ট্রেশনকৃত ব্যক্তি নারী উদ্যোক্তা/ সমিতির নারী উদ্যোক্তাদের ঋণ প্রদান সহায়তা করে যাচ্ছে।

তিনি সভায় জয়িতা টাওয়ার নির্মাণ কাজের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করে জয়িতা ফাউন্ডেশন এর সার্বিক কার্যক্রম শুরু করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71