1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুরে তীব্র কুয়াশা ও শীতল হিমেল বাতাসে বিপাকে নিন্মআয়ের মানুষ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ফরিদপুরে তীব্র কুয়াশা ও শীতল হিমেল বাতাসে বিপাকে নিন্মআয়ের মানুষ

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

হৃদয় শীল

পৌষের কনকনে ঠান্ডায় ফরিদপুরে মধুখালীতে কুয়াশা ও উত্তরের শীতল হিমেল বাতাসে চরম বিপাকে পড়েছেন সাধারন খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষ। রবিবার ভোররাত থেকেই বৃষ্টির মতই ঝরছে কুয়াশা সকাল থেকেই রাস্তাঘাটে কুয়াশায় আচ্ছাদিত চারিদিক বেলা বাড়লেও কুয়াশা কমছে না এতে করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো। এছাড়াও চায়ের দোকান গুলোতে বেড়েছে ভিড়। অনেকে খড়কুটো, কাঠ জ্বালিয়ে তাপে শরীর গরমে ব্যস্ত সময় পার করছে। এছাড়াও ব্যাডমিন্টন খেলায় মেতেছে স্কুল কলেজে শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ।

অনেকে খড়কুটো, কাঠ জ্বালিয়ে তাপে শরীর গরমে ব্যস্ত সময় পার করছে। এছাড়াও ব্যাডমিন্টন খেলায় মেতেছে স্কুল কলেজে শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। শীতের প্রকোপে নিম্ন আয়ের মানুষের আয় রোজগার কমেছে। আবার অনেক দিনমজুর কর্মহীন হয়ে পড়ছে। কথা হয় ভ্যান চালক শাহিনের সাথে তিনি বলেন, স্বাভাবিক সময়ে ৬০০ থেকে ৭০০ টাকা আয় করলেও রবিবার শীত থাকায় লোকজন কম বের হয়েছে। এতে প্রায় আয় রোজগারও কমে গেছে। শ্রমিক জসিম বলেন, শীতের কারনে কাজকর্ম করতে সমস্যা হচ্ছে একদিকে তীব্র কুয়াশা আরেক দিকে উত্তরের বাতাসে চরমে সমস্যা হচ্ছে। রবিবার এ উপজেলায় ১৬ ডিগ্রি সেল্সিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে ফরিদপুর আবহাওয়া অফিস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71