1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভারতে ৫০ বিচারকের প্রশিক্ষণ বাতিল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

ভারতে ৫০ বিচারকের প্রশিক্ষণ বাতিল

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

ভারতে ৫০ বিচারকের প্রশিক্ষণের অনুমতি বাতিল করা হয়েছে। আজ রোববার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাত প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি, ভূপাল এবং একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য দেশের ৫০ বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দিয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তা সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক বাতিল করা হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71