1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জুলাই ঘোষণাপত্র ১৫ জানুয়ারির মধ্যে নাও হতে পারে: প্রেস সচিব | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ঘোষণাপত্র ১৫ জানুয়ারির মধ্যে নাও হতে পারে: প্রেস সচিব

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এটা সম্ভব নাও হতে পারে। ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলোচনা করবে। আলোচনা শেষ হওয়ার পরই ঘোষণাপত্র তৈরি করা হবে। ১৫ জানুয়ারির মধ্যেই যে ঘোষণাপত্র চূড়ান্ত করা যাবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বর্তমানে পলিটিক্যাল ড্রাফটিংয়ের (রাজনৈতিক সংজ্ঞায়ন) কাজ জোরেশোরে চলছে।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, সাবেক স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিভিন্ন জনকে ধরে এনে তার বাবার হত্যার বিচার করে শাস্তি দিয়েছে। তার চেয়ে দ্বিগুণ গুরুত্ব দিয়ে শেখ হাসিনার বিচার করা হবে। কারণ হাসিনার পাপাচারের তো শেষ নেই। বর্তমান সরকারের আমলেই বিচার শেষ করার চেষ্টা চলবে। সম্ভব না হলে পরে যারা ক্ষমতায় আসবে তারা বিচার শেষ করবে।

ব্রিফিংয়ে উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, যেসব দূতাবাস বাংলাদেশে নেই, সেসব দেশের ভিসার জন্য দিল্লি থেকে ভিসা আনতে হতো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ওইসব দেশগুলোকে অনুরোধ করেন দিল্লি থেকে সেটা ঢাকা বা অন্যত্র সরিয়ে নেওয়ার।বাংলাদেশের নাগরিকদের যেন দিল্লির পরিবর্তে থাইল্যান্ড বা অন্য দেশ থেকে ভিসা দেওয়া হয়। ইতিমধ্যে ভিয়েতনাম থেকে ২২ জন বুলগেরিয়ার ভিসা পেয়েছেন। ব্যাংকক থেকে রোমানিয়া ও তাজাকিস্তানের ভিসা মিলবে। আরও কয়েকটি দেশও এ রকম চালু করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71