1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আয়নাঘর থাকবে না, ভাতের হোটেলও থাকবে না-- স্বরাষ্ট্র উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আয়নাঘর থাকবে না, ভাতের হোটেলও থাকবে না– স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় ‘ভাতের হোটেল’ হিসেবে পরিচিত পাওয়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় নিয়ে নিজেদের অবস্থান ব্যাখা করলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ওই প্রসঙ্গ তোলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ডিবিতে আর কোনো আয়নাঘর আর কোনো ভাতের হোটেল থাকবে না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। ছিনতাইকারী বেড়ে গেছে, তবে তাদের ধরাও হচ্ছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, লিবিয়ায় যাঁরা আটকে আছেন, এমন ভুক্তভোগী কেউ পুলিশের কাছে আসলে আইনের আওতায় আনা হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘টেকনাফে অপহরণের সবাই উদ্ধার হয়েছে। আরাকান আর্মির দখলে বর্ডার। মিয়ানমার সরকার ও আরাকান আর্মিদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে যাতে বর্ডার শান্ত থাকে। বর্ডার নিয়ন্ত্রণে আছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করবে না ডিবি। আমি অপকর্ম করলে আমার নামেও সংবাদ প্রচার করুন। সত্যি সংবাদ প্রকাশ করুন।’

শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় পুলিশ সদস্যদের বহিষ্কার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে বাদ পড়তেই হবে। তারা আন্দোলনের নামে এখনও বিশৃঙ্খলা করছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71