1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চারদিনের মাথাই আবার ভূমিকম্প | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চারদিনের মাথাই আবার ভূমিকম্প

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। আজ মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে এ ভূমিকম্প হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল তিব্বতে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.১। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার।

ভলকানো ডিসকভারি জানিয়েছে, নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে তিব্বতে ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পটি নেপাল ছাড়াও বাংলাদেশ, ভারত, চীন ও ভুটানে অনুভূত হয়েছে।

প্রসঙ্গত, চার দিনের মাথায় আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। এর আগে গত ৩ জানুয়ারি রাজধানী ঢাকা ও সিলেটসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71