1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাপা’র ২৫ বছর: পরিবেশ আন্দোলনের সাফল্য ও চ্যালেঞ্জ বিষয়ক বিশেষ সম্মেলন -- পানি সম্পদ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বাপা’র ২৫ বছর: পরিবেশ আন্দোলনের সাফল্য ও চ্যালেঞ্জ বিষয়ক বিশেষ সম্মেলন — পানি সম্পদ উপদেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী পহেলা বৈশাখে স্থানীয় নাম-সহ নদ-নদীর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, আমরা বিভাগীয় কমিশনারদের কাছ থেকে ১১০০ এর কিছু বেশি নদ-নদীর খসড়া তালিকা পেয়েছি। আরো যাচাই-বাছাই এর কার্যক্রম চলছে। তিনি বলেন, আমরা ৬৪ জেলায় খাল, নদ-নদীর সীমানা নির্ধারণ করে দেবো যাতে কেউ ভবিষ্যতে খাল, নদ-নদী আর দখল করতে না পারে।

উপদেষ্টা আজ ঢাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) আয়োজিত এক বিশেষ সম্মেলনে ‘নদ-নদী ও পানির ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে পানি সম্পদ উপদেষ্টা বলেন, যশোরের ভবদহের সমস্যাটা খুবই জটিল হয়ে গেছে, এতটা বছর এটা কোনোভাবেই এড্রেস করা হয়নি। এখন পানি উন্নয়ন বোর্ড সকাল ৮টা হতে রাত ৮টা /৯টা পর্যন্ত পাম্প দিয়ে পানি নিষ্কাশন করছে জলাবদ্ধ এলাকা থেকে পানি সরাতে। তিনি বলেন, ভবদহ এলাকার সমস্যা সমাধান করতে হলে আমাদেরকে আমডাঙ্গা খাল আরো গভীর ও প্রশস্ত করে খনন করতে হবে। টিআরএম এর কথা উল্লেখ করে তিনি বলেন, একদল তেড়ে আসে তারা বলে টিআরএম করা যাবে না। উপদেষ্টা বলেন, ভবদহের এবারের সমস্যা আমরা আশাকরি ২৫ জানুয়ারির মধ্যে ৮০ ভাগ জায়গা থেকে আমরা পানি অপসারণ করতে সক্ষম হবো এবং এ ৮০ ভাগ জায়গায় মানুষ চাষাবাদ করতে পারবে।
উপদেষ্টা আরো বলেন, ঢাকার চারপাশের চারটি নদী এবং দেশের প্রতিটি বিভাগে একটি করে নদী দখলও দূষণমুক্তকরণের কর্মপরিকল্পনা আমরা চূড়ান্তকরণের দিকে যাচ্ছি।

উপদেষ্টা বলেন, করোতোয়া নদী নিয়ে আপনারা জানলে খুশি হবেন যে প্রভাবশালী দখলদার যিনি, তিনি নিজে এখন রাজি হয়েছেন পানি উন্নয়ন বোর্ডের সাথে মিলে তিনি তার দখল সেখান থেকে তুলে নিবেন। এ কাজটা আমরা সহসাই করে ফেলতে পারবো। সম্মেলনে উপস্থিত একজন বক্তার প্রশ্নের উত্তরে উপদেষ্টা আরো বলেন, মুছাপুর রেগুলেটর নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি এপ্রিলে শেষ হবে। দুইটা সিজন লাগবে এই ফিজিবিলিটি স্টাডি শেষ করতে। আগের জায়গায় এই রেগুলেটরটি এখন আর নির্মাণ করা যাবে না। রেগুলেটর ভেঙে গেলে অন্য জায়গায় নির্মাণ করতে হয়, নতুন জায়গাও সিলেক্ট করতে হবে। উপদেষ্টা বলেন, নোয়াখালীতে মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়াতে ওখানে রাতারাতি চর জেগে উঠে। যার ফলে মানুষের বাড়ি-ঘর ভাঙন হচ্ছিল, নদী ভাঙন হচ্ছিল। ১৫ দিনের মধ্যে ওখানে ড্রেজার দিয়ে ড্রেজিং করে দেয়ার ফলে ওই এলাকায় মানুষের বাড়িঘরগুলো নদী ভাঙন হতে রক্ষা পেয়েছে।

উপদেষ্টা বলেন, নোয়াখালীর মানুষকে সর্বোপরি বাংলাদেশের সকল এলাকার মানুষকে নিজ নিজ এলাকার জলাশয় দখলের বিরুদ্ধে সব সময়ই সোচ্চার থাকতে হবে। তিনি বলেন, এই যে দখল হয়ে যায় এই দখল উচ্ছেদ কিন্তু ব্যয়বহুল প্রক্রিয়া। আবার এগুলোকে খনন করা আরও অনেক ব্যয়বহুল প্রক্রিয়া। কাজেই দখল যেন হতে না পারে এজন্য সকলকে সোচ্চার থাকতে হবে।

উপদেষ্টা বলেন, পানি উন্নয়ন বোর্ড আগামী ফেব্রুয়ারি মাসে সারা দেশের ১১টি জোনাল অফিসের প্রত্যেকটা জোনাল অফিসে গণশুনানি করে অগ্রাধিকারগুলো ঠিক করবে। আপনারা যারা আছেন গনশুনানিতে অংশগ্রহণ করে অগ্রাধিকারগুলো ঠিক করতে পানি উন্নয়ন বোর্ডকে সহযোগিতা করবেন।
নদ-নদী ও পানি ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ সম্মেলনে বাপা’র সহ-সভাপতি অধ্যাপক ড. এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) এর বৈশ্বিক সমন্বয়কারী এবং বাপা’র
সহ-সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সারা দেশে পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71