1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভ্যাট-ট্যাক্স না বাড়িনোর সুপারিশ বিএনপির | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

ভ্যাট-ট্যাক্স না বাড়িনোর সুপারিশ বিএনপির

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

হুট করেই একশটিরও বেশি পণ্য ও সেবার ওপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি, নতুন করে আরোপ ও কিছু পণ্যের কর অব্যাহতি তুলে নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের এমন সিদ্ধান্তের আলোচনা-সমালোচনা করছে বিভিন্ন মহল। অর্থনৈতিক বিশ্লেষকদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও সরকারের এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন ক্ষেত্রে সংকট তৈরির শঙ্কা করছে।

অবিলম্বে বর্ধিত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার ও সরকারকে খরচ কমানোর আহ্বান জানিয়েছে বিএনপি। পাশাপাশি রাজস্ব বৃদ্ধির জন্য সরকার ১২টি উৎস ও উপায় খুঁজে দেখতে পারে বলে জানিয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভ্যাট-ট্যাক্স বাড়ানোর ইস্যু নিয়ে কথা বলেন। এসময় তিনি এসব সুপারিশ তুলে ধরেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অপ্রয়োজনীয় ও দুর্নীতিগ্রস্ত মেগা প্রজেক্টের বিপরীতে বরাদ্দ করা অর্থ আপাতত বন্ধ রেখে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব। পতিত সরকার কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি চার্জ বাবদ বর্তমান বাজেটে বরাদ্দ রেখেছিল ৪০ হাজার কোটি টাকা, যার পরিমাণ ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩২ হাজার কোটি টাকা। মেয়াদ শেষ হলেও নিজেদের স্বার্থে বছরের পর বছর বাড়ানো হয়েছে এগুলোর মেয়াদ। এসব বিদ্যুৎকেন্দ্রে বছরের পর বছর ক্যাপাসিটি চার্জের নামে চলেছে হরিলুট।

গত ১৪ বছরে এই বিদ্যুৎকেন্দ্রগুলোতে এমন লুটপাট হয়েছে প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকার ওপর। শ্বেতপত্র কমিটির তদন্তে উঠে এসেছে যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় উন্নয়ন বাজেটের ৪০ শতাংশই লুটপাট করা হয়েছে। অধিকন্তু, বাজেটের এমন অনেক খাত রয়েছে, যেমন অবকাঠামো খাতগুলোতে বরাদ্দ করা বাজেটের অধিকাংশ অর্থই ব্যয় করা সম্ভব হয় না। এসব খাতে তাদের বরাদ্দ করা অর্থ হ্রাস করে বাজেটের আকার আরও যৌক্তিকভাবে ছোট করে আনা সম্ভব। এভাবে খরচ কমানোর পাশাপাশি সরকার এমন কিছু উৎস ও উপায় খুঁজে বের করতে পারে যা জনগণের, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর ওপর অর্থনৈতিক চাপ ফেলবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71