1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, জরিমানা আদায় | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, জরিমানা আদায়

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে পাঁচটি ভিন্ন স্পটে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকারী দল ফতুল্লার মডার্ন হাউজিং এলাকায় ৪০টি সংযোগ বিচ্ছিন্ন করে, যার মধ্যে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ০৬টি সংযোগ কিলিং করা হয়। এ সময় প্রায় ৪০০টি আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উক্ত হাউজিং থেকে ৩/৪ ইঞ্চি ব্যাসের প্রায় ৩০০ ফুট বিতরণ পাইপ উচ্ছেদ করে তা জব্দ করা হয়।

এছাড়া মডার্ন হাউজিংয়ের পাশে একজন গ্রাহকের অনুমোদিত ০৮টি ডাবল চুলার স্থলে অবৈধভাবে লাইন টেনে ২৮টি ডাবল চুলা ব্যবহার করায় তাৎক্ষণিক সংযোগটি বিচ্ছিন্ন করে মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত গ্রাহককে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ মোতাবেক ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ইতিপূর্বে অনুমোদন অতিরিক্ত স্থাপনা ব্যবহারের কারণে বিচ্ছিন্নকৃত গ্রাহক মেসার্স নিউট টপ টেক্সটাইল বিডি লিমিটেডের গ্যাস সংযোগটি কন্ট্রোল ভাল্‌ব থেকে কর্তন করে কিল করা হয়।

পিলকুনি, নন্দলালপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকায় একটি মশার কয়েল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও আলকোবা ওয়াশিং কারখানায় প্রাথমিক অনুসন্ধানে গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়নি। তবে আলকোবা ওয়াশিং কারখানার কার্যক্রম অনুসারে গ্যাস সংযোগের সম্ভাবনা থাকায় প্রতিষ্ঠানটিকে মনিটরিংয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71