1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুর মধুখালীতে অভিযানের সময় স্থানীয়দের হামলা, ডিবির ৩ সদস্য আহত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ফরিদপুর মধুখালীতে অভিযানের সময় স্থানীয়দের হামলা, ডিবির ৩ সদস্য আহত

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বাজার এলাকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফরিদপুর জেলা ডিবি পুলিশের একটি দল। গতকাল সোমবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মধুখালি উপজেলার ডুমাইন বাজারে এ ঘটনা ঘটে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা এসব বিষয় নিশ্চিত করে বলেন, আসামি ও তাদের স্বজন এবং স্থানীয়রা পুলিশের ওপর হামলা করে। হামলার ঘটনায় আহত তিন পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। এ সময় মাদকসহ দুই জনকে আটক করা হয়েছে।

হাসপাতালে ভর্তি তিনজন হলেন এস আই আব্দুল জব্বার ও এসআই দেওয়ান শফিকুল এবং এএসআই শফিকুল ইসলাম।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তৌসিফ সরকার প্রিয় জানান, আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ আঘাতের চিহ্ন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71