1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ব্যক্তি পর্যায়ে জমি ক্রয়–বিক্রয়ের ভ্যাট গ্রহন অবৈধ: হাইকোর্ট | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ব্যক্তি পর্যায়ে জমি ক্রয়–বিক্রয়ের ভ্যাট গ্রহন অবৈধ: হাইকোর্ট

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • টাইমস নিউজ৭১ ডেস্ক

ডেভলপার ছাড়া ব্যক্তি পর্যায়ে জমি ক্রয়-বিক্রয়ের সময় রেজিস্টেশনে দুই শতাংশ ভ্যাট আদায় অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার এসংক্রান্ত একটি রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ।

এছাড়া রায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়াম্যান এবং নিবন্ধন মহাপরিদর্শককে সকল ভূমি অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরকে ব্যক্তি পর্যায়ে ভ্যাট আদায় বন্ধের বিজ্ঞপ্তি জারি করতে বলা হয়েছে।

রিটকারী আইনজীবী ব্যারিষ্টার মাহবুব শফিক বলেন, ‘বিদ্যমান ভ্যাট আইনে জমিক্রয়ের পর রেজিস্ট্রেশনের সময় কেবল ডেভলপারের কাছ থেকে ২ শতাংশ ভ্যাট আদায়ের কথা বলা হলেও কয়েক দশক ধরে ব্যক্তি পর্যায় থেকেও এই ভ্যাট আদায় করা হচ্ছে। যা পুরোপুরি বেআইনী। উচ্চ আদালতের এর পক্ষ্যে কোন যৌক্তিক দলীল দেখাতে পারেনি ভূমি কর্তৃপক্ষ।’

কয়েক বছর আগে বেসরকারি ইন্সুরেন্স কোম্পানী প্রগতি লাইফ ইন্সুরেন্স গুলশানের একটি জমি রেজিস্ট্রেশন করতে গেলে ১ কোটি ৩০ লাখ টাকা ভ্যাট আদায় করে ভূম অফিস। পরে এটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার তাদের পক্ষে রায় দিয়ে ৩ মাসের মধ্যে টাকা ফেরত দিতে এনবিআরকে নির্দেশ দিয়েছে আদালত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71