1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে যারা ফায়দা হাসিলের চেষ্টা করছেন, তার ফল ভালো হবে না--মির্জা আব্বাস | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে যারা ফায়দা হাসিলের চেষ্টা করছেন, তার ফল ভালো হবে না–মির্জা আব্বাস

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে যারা ফায়দা হাসিলের চেষ্টা করছেন, তার ফল ভালো হবে না বলেও সতর্ক করেন এই বিএনপি নেতা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘একটা কথা বলল কেউ একজন, আর সেটা নিয়ে লাফালাফি শুরু হয়ে গেল। আরে ভাই, সবাই তো কথা বলেন। আর বিএনপি বললেই অসুবিধা। তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণাম কিন্তু ভালো হবে না।’

মির্জা আব্বাস বলেন, ‘একটি দল আছে, নাম বলব না। ওই যে বলে না, গাছে কাঁঠাল গোঁফে তেল। ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারা এমন ভাব করছেন, যেন কিছুই জানেন না, ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। মাঝে মাঝে তুক করে বিএনপি সম্পর্কে দুয়েকটা কথা বলে ফেলেন।

পরে দলের পল্টন কার্যালয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিল শেষে এ প্রসঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আরেকটি ১/১১–এর মতো সরকার গঠন প্রশ্নে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চলছে। তবে পরিস্থিতির ভয়াবহ পরিণতির ভুক্তভোগী বিএনপিই।

গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার ফেসবুকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি এক–এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে।

ওই প্রসঙ্গে মির্জা আব্বাস বলেছেন, ‘গণমাধ্যম বিএনপির বিরুদ্ধে অনেক কিছু লিখছে। কেউ বলছে, বিএনপি নাকি ১/১১ আনার পাঁয়তারা করছে। ১/১১–এর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করে নাই। যদি কেউ বলে থাকেন, নিজ দায়িত্বে বলেছেন, বিএনপির বক্তব্য না। এই বিভেদ থাকলে দেশ গণতন্ত্রের চেহারা দেখবে না।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71