1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জনসম্পৃক্ততা এবং গুরুত্ব বুঝে প্রকল্প নিতে হবে -- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জনসম্পৃক্ততা এবং গুরুত্ব বুঝে প্রকল্প নিতে হবে — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, জনসম্পৃক্ততা এবং গুরুত্ব বুঝে প্রকল্প নিতে হবে। টিআর কাবিখা বা কাজের বিনিময়ে খাদ্যসহ এ মন্ত্রণালয়ের অধীনে নানা প্রকল্পে আগে কি ধরনের কাজ হয়েছে সেগুলো খতিয়ে দেখা হবে। সেজন্য সকল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের বদলি করা হয়েছে। পাশাপাশি জবাবদিহিতার জন্য আগের কর্মস্থলের তিন বছরের কাজের তালিকা সংগ্রহ করা হয়েছে। এক্ষেত্রে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

উপদেষ্টা আজ বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল বিভাগের সকল জেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সম্পৃক্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ফারুক ই আজম বলেন, বিভিন্ন প্রকল্পের জন্য এরই মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পগুলো যেন সঠিকভাবে ও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারে সেজন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতা শোনা হয়েছে। তাদের সমস্যার কথাও শোনা হয়েছে। সে অনুযায়ী সমাধানের চেষ্টা চলছে।

বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, এনডিসি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রেজায়ানুর রহমান, ডিআইজি মঞ্জুর মোর্শেদ, বরিশালের জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন, হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান বক্তৃতা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71