1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জেডিএস এলামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জেডিএস এলামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে জাপান সরকার প্রদত্ত জেডিএস বৃত্তিপ্রাপ্ত স্কলারদের এলামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যকর কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী দুই বছরের (২০২৫-২০২৬) জন্য দায়িত্ব পালন করবে।

রাজধানীর একটি হোটেলে গতকাল অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)র অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফকে কমিটির সভাপতি ও অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. নাজমুস সায়াদাতকে মহাসচিবের দায়িত্ব প্রদান করা হয়।

আলোচনা অনুষ্ঠানে আলোচকরা জাপান – বাংলাদেশ সম্পর্ক দৃঢ় করতে জেডিএস ফেলোদের ‘গেম চেঞ্জার’ এর ভূমিকা পালন করার আহ্বান জানান। দুই দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্য বৃদ্ধিতে জাপানে অর্জিত জ্ঞান ও শিক্ষাকে যথাযথভাবে কাজে লাগাতে জেডিএস স্কলারদের অনুরোধ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচি, পরিকল্পনা বিভাগের সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি, ইআরডির অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ ও যুগ্ম সচিব ড. নাজমুস সায়াদাত। এছাড়াও জাপান থেকে আগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক টেকসই উন্নয়ন এবং বিষয়ভিত্তিক বিভিন্ন উপস্থাপনা করেন। প্রায় শতাধিক জেডিএস ফেলো সেমিনারে অংশগ্রহণ করেন।

এছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন সেক্টরে জেডিএস ফেলোদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হয়। জাপান বাংলাদেশ সম্পর্ক নিয়ে আয়োজিত ‘স্লোগান লেখা’ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জেডিএস এলামনাই অ্যাসোসিয়েশনের যুগ্মসচিব মুহা. শিপলু জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71