1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে বন বিভাগের অভিযান: অবৈধভাবে আটক ৭৪টি বন্যপ্রাণী উদ্ধার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে বন বিভাগের অভিযান: অবৈধভাবে আটক ৭৪টি বন্যপ্রাণী উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

আজ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় স্বপ্নপুরী পার্ক ও মিনি চিড়িয়াখানায় বিশেষ অভিযান চালানো হয়। বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও সামাজিক বন বিভাগ, দিনাজপুর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৭৪টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। এসব প্রাণীর মধ্যে রয়েছে হুলক গিবন, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, ক্যাপড ল্যাঙ্গুর, গ্রেটার হর্নবিল, লজ্জাবতী বানর, ভোঁদড়, বিভিন্ন প্রজাতির সাপ ও কচ্ছপ। এদের মধ্যে কিছু প্রাণী আহত অবস্থায় পাওয়া গেছে।

বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক ও অসীম মল্লিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সার্বিক দিক নির্দেশনায় ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্যা পাটওয়ারী। অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার ও অন্য কর্মকর্তারাও অংশ নেন। নবাবগঞ্জ থানার আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে সহযোগিতা করে।

অভিযান দলের পক্ষ থেকে জানানো হয়, স্বপ্নপুরী পার্কে দীর্ঘদিন ধরে এসব বন্যপ্রাণী বেআইনিভাবে প্রদর্শন করা হচ্ছিল। উদ্ধার করা প্রাণীদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পার্কের ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে কোনো বৈধ অনুমতি দেখানো সম্ভব হয়নি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় জনগণকে বন্যপ্রাণী রক্ষায় আরো সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71