1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নারায়ণগঞ্জে তিতাসের অভিযান, ৮শ’ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, দুই লাখ টাকা জরিমানা আদায় | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন

নারায়ণগঞ্জে তিতাসের অভিযান, ৮শ’ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, দুই লাখ টাকা জরিমানা আদায়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নেতৃত্বে ও তিতাস গ্যাসের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে মোবাইল কোর্টের মাধ্যমে মিজমিজি এলাকায় দিনব্যাপী একটি অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ৪টি কয়েল তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধভাবে গ্যাস সংযোগের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে কারখানা মালিকদের তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া মতিন সড়কের মুদি কয়েল ফ্যাক্টরিতে অভিযান পরিচালনকালে তিনটি অবৈধ সোর্স পয়েন্ট কেটে কিলিং করা হয় এবং মালিকপক্ষকে এক লাখ টাকা জরিমানা আরোপ করা হয়।

একইভাবে ধনু হাজি রোড মসজিদ গলিতে নাজ কিং ও আসমানি সুপার গোল্ড নামক কয়েল কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ কারখানায়ও অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় মালিককে এক লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। একই রোডে অবস্থিত ব্ল্যাক কিলার কোয়েল ফ্যাক্টরি নামক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ১/২ ইঞ্চি ব্যাসের ৫০ ফিট, ৩/৪ ইঞ্চি ব্যাসের ১শ’ ফিট লম্বা হোস পাইপ জব্দ করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সোনারগাঁওয়ের মিরেরটেক ও হাতুড়িপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অপর একটি অভিযান পরিচালনা করে। অভিযানে মিরেরটেক এলাকায় ২টি এবং হাতুড়াপাড়ায় ২টি স্পটে ২ ইঞ্চি ডায়াবিশিষ্ট ২টি এবং ১ ইঞ্চি ডায়াবিশিষ্ট ২টি অবৈধ সংযোগ উচ্ছেদ করা হয়।
চারটি স্পটে প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন ও ৩শ’টি বাড়ির ৮শ’টি অবৈধ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ২ ইঞ্চি ডায়াবিশিষ্ট ৩০ ফুট, ১ ইঞ্চি ডায়াবিশিষ্ট ৭০ ফুট এমএস পাইপের সম্পূর্ণ অংশ এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করে জব্দ করা হয় এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং ও ক্যাপিং করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71